1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

গ্রেপ্তারের পর নৌকা থেকে লাফ দিয়ে পালালেন আ. লীগ নেতা

  • প্রকাশকাল: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রেপ্তারের পর হ্যান্ডকাফসহ পালিয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে পুনরায় গ্রেপ্তার করতে বাগাহাতা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বানিয়াচংয়ে গত ৫ আগস্ট সংঘটিত ৯টি হত্যা মামলার আসামি।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ মার্ডার মামলার আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার কিছু লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ৯ জন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ। আজ পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নৌকাযোগে থানার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে আব্দুল মজিদ হ্যান্ডকাফসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
মজিদকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ