1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

স্বামীকে আটকে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ

  • প্রকাশকাল: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গূহবধূ। স্বামীর সামনে চারজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গণধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি হোটেলে কাজ করতেন। কয়েকদিন আগে তাকে কাজ থেকে বাদ দেয় হোটেল মালিক। পাওনা টাকা আনতে স্বামীকে নিয়ে ভ্যানযোগে ওই হোটেলে যাচ্ছিলেন ভুক্তভোগী। রাত সাড়ে ১০টার দিকে মসলেমপুর এলাকায় পৌঁছালে তাদের ভ্যানের গতিরোধ করে কয়েক যুবক।

এ সময় স্বামী-স্ত্রীকে টেনেহিঁচড়ে একটি লিচু বাগানে নিয়ে যায় তারা। সেখানে স্বামীকে আটকে রেখে একে একে চারজন তার স্ত্রীকে ধর্ষণ করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বামী-স্ত্রী সরাসরি ভেড়ামারা থানায় চলে আসেন।

থানার ওসি আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপর অভিযান চালিয়ে ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। বর্তমানে স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে রয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ