1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশকাল: শুক্রবার, ৩০ মে, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আজ ৩০ মে (শুক্রবার) সকালে নিম্নচাপ ও বৃষ্টি উপেক্ষা করে রাঙ্গুনিয়াস্থ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা। একই দিন বাদে জুমা নগরীর এনায়েত বাজার শাহী জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি।

ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনিই জাতির সঙ্কটময় মুহূর্তে বার বার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। বিপর্যস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ১৯৭১ সালের উত্তাল মার্চে জিয়াউর রহমানের কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, এম আবু বক্কর রাজু, আব্দুল হালিম গুড্ডু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, আব্দুল মান্নান, মোঃ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, রবিউল ইসলাম, নাছির উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য নুর আলম, কামরুল হাসান, জাফর হোসেন রনি, জাহিদুল ইসলাম, জাকির হোসেন মিশু, ইমরান সিদ্দিকী জ্যাকশন, থানার আহ্বায়ক আলতাফ হোসেন, সাজিদ হাসান রনি, এন মোহাম্মদ রিমন, সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান সোনামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাসেম, জহিরুল ইসলাম জহির, মোঃ ইমরান , যুগ্ম আহ্বায়ক নুরুল কবির পলাশ, আইনুল ইসলাম সহ প্রমুখ।

এছাড়াও ২৯ মে থানায় থানায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর পোষ্টারিং করে দলটির নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ