1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের

  • প্রকাশকাল: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

এর আগে সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, রাকিব ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কর্মরত অবস্থায় এক গৃহবধূর সঙ্গে পরিচিত হয়। কাজের সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই গৃহবধূর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।

পরবর্তীতে অভিযুক্ত রাকিব গোপনে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে এবং তা ব্যবহার করে ব্ল্যাকমেইল শুরু করে। এক পর্যায়ে সে ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছে ভিডিও পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেয়, যা পরিবারে চরম অস্থিরতা সৃষ্টি করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে রাকিব ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করে এবং পরবর্তীতে আরও ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র‍্যাব-১১ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ