1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু

  • প্রকাশকাল: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ২২ এপ্রিল/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের আপন ২’ভাই পুকুরে গোসল করার সময় মারা যায়। এরআগেও মারা যাওয়া ভাইদের বড় বোন অসুস্থ হয়ে মারা যায়। একই পরিবারে পর পর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাবাসী নানান মন্তব্য করেন।

বুধবার দুপুরে উপজেলার মাঝিনা লোহার পুকুর পাড় গ্রামের এনামুল হকের ছেলে আলি হোসেন (১০) ও রহমত আলী (৯) মারা যায়। হতভাগা শিশুগুলো স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম ও ৪র্থ শ্রেণীতে পড়ালেখা করত। স্থানীয় ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম আমু বলেন, স্কুল ছুটির পর শিশু ২’টি বাড়ির পাশেই লোহার পুকুরে আরো ২’বন্ধু সহ মোট ৪’জন গোসল করতে নামে। গোসল শেষে সবাই পুকুর থেকে পাড়ে উঠলেও অলি ও রহমতকে দেখতে না আল-ইমরান নামের ১’বন্ধু তাদের বাড়িতে খবর দেয়। পরে লোকজন পুকুরে নেমে পানির নিচ থেকে শিশু ২’টিকে উদ্ধার করে। আহত শিশু ২’টিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায়। শিশু ২’টির মৃত্যু খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হতভাগা শিশুগুলোর বাবা-মা বার বার জ্ঞান হারিয়ে ফেলেন। মারা যাওয়া শিশুর বাবা এনামুল বাড়ির সামনের ছ-মিলে শ্রমিকের কাজ করত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ