1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী

  • প্রকাশকাল: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সিনিয়র রিপোর্টার, জুয়েল খন্দকার :- কুমিল্লা সদর ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাবসমূহ সরেজমিন পরিদর্শন ও যাচাইপূৰ্বক সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক কমিটি গঠন হয়েছে।

জানা যায় যে, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিবকে (অডিট শাখা) আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশনের সচিবকে সদস্য সচিব করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপ সচিব মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির বিষয়টি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এর কাজ চলছে। অপরদিকে ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। এ দাবির সাথে একাত্মতা পোষণ করে ইতিমধ্যে মনিরুল হক চৌধুরী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় সেখানে আলাদা সাব রেজিস্ট্রি অফিস স্থাপন করা হয়েছে এবং উপজেলা বাস্তবায়নের জন্য আবেদনের প্রেক্ষিতে বিষয়টি স্থানীয় সরকার বিভাগ অন্তর্ভুক্ত করেছে।

সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি হলে আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা সীমানা জটিলতায় পরবে। সে লক্ষ্যে এ দুটি উপজেলার সীমানাও অন্তর্ভূক্তিকল্পে সীমানা নির্ধারণের বিষয়টিও জরুরি হয়ে পরেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ