1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

মাদক যুব সমাজকে ধ্বংস করে,,, যুবদল কর্মী সাদ্দাম

  • প্রকাশকাল: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৮ এপ্রিল/২৬

মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তের পাড়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মাদকের নেশার মত মোবাইল গেম ও ক্যাসিন জুয়াও মারাত্মক ক্ষতিকর যুব সমাজের জন্য। স্কুল কলেজের শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে ফেরাতে উপজেলার আটাপাড়ার স্থানীয় সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের অংশ গ্রহণে টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার সকালে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাগজানা ইউনিয়ন যুবদলের অন্যতম কর্মী ও আগামীতে বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩’ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সাদ্দাম হোসেন। টুর্নামেন্টের সিনিয়র টিমের মোঃ রাব্বি হোসেন ও জুনিয়র টিমের অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ মারুফ হোসেন। যুবদল কর্মী সাদ্দাম ব্যাট হাতে ক্রিকেট বল মেরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি উপস্থিত সকল খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিয়মিত মাঠে আসবেন খেলাধূলা করবেন কখনই মাদক ও মোবাইলে আসক্ত হবেন না। একইসঙ্গে খেলাধুলা করতে যত প্রকার সামগ্রী প্রয়োজন আমি নিজ উদ্যোগে আপনাদের সরবরাহ করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ