1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস ছোট ভাইয়ের বিরুদ্ধে বিধবা নারীর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

  • প্রকাশকাল: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংগঠনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য্য, যুগ্ম সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, অর্থ সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জাফর সবুজ এবং দপ্তর সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মাইন উদ্দীন।

এর আগে নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার, সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য নবগঠিত ১৯ সদস্যের কমিটি ঘোষণা করেন।

নতুন নেতৃত্ব সংগঠনের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের পাশাপাশি খাগড়াছড়ির সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ