1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস ছোট ভাইয়ের বিরুদ্ধে বিধবা নারীর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

ছোট ভাইয়ের বিরুদ্ধে বিধবা নারীর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

  • প্রকাশকাল: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ছোট ভাইয়ের বিরুদ্ধে বিধবা নারীর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আপন ছোট ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে নগদ টাকা-সম্পদ আত্মসাৎ, প্রতারণা এবং বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সখিনা বেগম নামের এক অসহায় বিধবা নারী।

​আজ ২৬ আগস্ট বুধবার সকালে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সখিনা বেগম অভিযোগ করেন যে, তার স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

​তিনি জানান, তার ছোট ভাই বাশার আহমেদকে তিনি ছোট থেকে কোলে-পিঠে লালন-পালন করে পড়াশোনা করিয়েছেন। বেকারত্ব ও বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে ভাই তার কাছে সহযোগিতা চাইলে, সখিনা বেগম তার নিজের পৈত্রিক ২ শতক সম্পত্তি বিক্রি করে এবং এনজিও, সমিতি ও ব্যাংক থেকে লোন নিয়ে নগদ প্রায় ১৩ লাখ টাকা দিয়ে ভাইয়ের বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু ভাই বিদেশে যাওয়ার পর তার সাথে প্রতারণা শুরু করেন এবং বর্তমানে ভাইয়ের ঋণের বোঝা এই বিধবা নারীকে টানতে হচ্ছে।

​লিখিত বক্তব্যে সখিনা বেগম আরও অভিযোগ করেন, বর্তমানে তার ছোট ভাই বাশার আহমেদ, বাশারের স্ত্রী ফাহিমিদা সুলতানা এবং আরেক ভাই স্বপন মিয়ার যোগসাজশে তাকে ও তার সন্তানদের প্রতিনিয়ত হুমকি, হয়রানি করা হচ্ছে এবং তাদের বসতবাড়ি জোরপূর্বক দখলের পাঁয়তারা চলছে।

একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা উল্টো বিভিন্ন কুচক্র চালাচ্ছেন বলে তিনি জানান।

​বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগে এই অসহায় নারী স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং দেশের প্রশাসনের নিকট জীবনের নিরাপত্তা ও এর সঠিক বিচার দাবি করে জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ