1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রচন্ড গরমে লেবু পানি পান করুন নোবিপ্রবিতে নতুন উপাচার্যের চমক: স্কুল-কলেজ, ৪ লেন সড়ক ও নতুন ভবনের ঘোষণা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নরসিংদীর শিবপুরে চিরকূট লিখে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা। লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি শ্লোগান হওয়া উচিত — গোলাম পরওয়ার আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! বাঙ্গালহালিয়া ম্রুংদ্রংপাড়ায় মদ ভেবে বিষপানে এক গার্মেন্স কর্মীর মৃত্যু

সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ

  • প্রকাশকাল: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি (মেডিকেল ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে স্থানীয় পাহাড়ী ও বাঙালি মিলিয়ে কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পেইনে মোট ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ ছিলেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার বিএসএস নয়া-ক্যাপ্টেন লাবনী জামান (এমডিএস) এবং ক্যাপ্টেন মোঃ তানজিম ইসলাম অর্ণব (আরএমও)।

খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পুরো মেডিকেল ক্যাম্পেইন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ি অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়ি জোন নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ