রাজস্থলী সংবাদদাতা,
রাঙামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষ পানে করে এক গার্মেন্স কর্মীর মৃত্যু ঘটেছে।
মৃত ওই যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)। তিনি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রুংদ্রং পাড়ার ৬ নং ওয়াডের মিলন বড়ুয়ার ছেলে। মৃত রিংকন বড়ুয়া চট্রগ্রামের একটি গার্মেন্স ফ্যাক্টোরিতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে পরিবার জানান।
৬ নং ওয়াডের ইউপি সদস্য শিমুল দাশ বিষয়টি নিশ্চিত করে জানান,গত বুধবার ১৭ জুন রাতে বাড়ীতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ঔষুধ সেবন করে ফেলেন। সাথে সাথে ভুল বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়।
শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন তাকে তাৎক্ষণিক চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া (১৮ জুন) বৃহস্পতি বার ভোরে মারা যান।
এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাকের হোসেন বলেন, জানা গেছে,তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মৃতের পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
Leave a Reply