1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  মা‌টিরাঙ্গায় সড়ক নির্মাণে অনিয়ম,কাজ বন্ধ করলো পিআইও দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার পাইকগাছায় নিহত হাসানের পরিবার,‌স্বজন ও এলাকার নীরহ ব্যক্তিদের জড়িয়ে থানায় পৃথক ২টি মিথ্যা মামলা দায়ের। ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ইভটিজার সন্দেহে আটক তিন যুবক, শাস্তিমূলক ব্যবস্থায় দুই ছাত্রী বহিষ্কার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ সময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন পাখির খাদ্য ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ​

মা‌টিরাঙ্গায় সড়ক নির্মাণে অনিয়ম,কাজ বন্ধ করলো পিআইও

  • প্রকাশকাল: বুধবার, ১৭ জুন, ২০২৬

মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা,খাগড়াছ‌ড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনিয়মের অভিযোগে “নির্ঝর” নামক
ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নির্মানা‌ধিন সড়‌কের এইচ‌বি‌বি করণ কাজ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে উপজলা প্রশাসন।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা যায়, ত্রান ও দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের অর্থায়‌নে ২০২৫-২৬ অর্থ বছ‌রে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে “গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড এইচবিবি করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত)” প্রকল্পের আওতায়
উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হামিদ আলীপাড়ায় ১০০০ মিটার রাস্তা নির্মানের কাজ নির্ঝর এন্টারপ্রাইজ‌ কে বরাদ্ধ দেয়া হয়। যার ব‌্যায় ধরা হয় ৮৭ লাখ টাকা।

নিয়মানুযায়ী সড়‌কে বালুর প‌রিব‌র্তে পাহা‌ড়ের লাল মা‌টি দি‌য়ে সড়ক নির্মাণের কাজ করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগের প্রেক্ষিতে ১৬ জুন সরেজমি‌নে পরিদর্শন করেন মা‌টিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এতে অ‌ভি‌যো‌গের সত্যতা পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং তাৎক্ষণিক ‌নির্মানা‌ধীন সড়‌কে ব্যবহৃত সকল ইট অপসারণের‌নি‌র্দেশ দেন। একই দি‌নে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এহেন কর্মকাণ্ডের জন্য ৩‌ কার্য দিব‌সের ম‌ধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বুধবার (১৭ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ঘটনাস্থল পুন:পরিদর্শন করে ‌নির্মানা‌ধীন সড়‌কে ব্যবহৃত সকল ইট অপসারণ বিষয় নি‌শ্চিত হ‌য়ে নির্মা‌নের নিমানুযায়ী নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে সড়ক পুনরায় নির্মা‌নের নি‌র্দেশ দেন।

নির্ঝর এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মতিউর রহমান জানান, নিয়মানুযায়ী কাজ চলছিল, কিন্তু ভাড়ী বৃষ্টি হওয়ায় পাহাড়ের মাটি রাস্তায় নেমে কাদা হয়ে যায়। তাই সং‌শ্লিষ্ট‌্য দপ্তর কাজ বন্ধ করে এবং সড়‌তে ব‌্যবহৃত ইট অপসারণ সা‌পে‌ক্ষে
পুনরায় কাজ করতে নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতা‌বেক যথা সম‌য়ে সড়ক নির্মা‌নের কাজ শেষ ক‌রে নিয়মানুযায়ী হস্তাস্তর করা হ‌বে জানান তি‌নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ক‌রে সত‌্যতা পাওয়ায় কাজ বন্ধ ও ইট অপসারণ করা হ‌য়ে‌ছে। একই পুনরায় প্রাক্কলন অনুযায়ী করার জন্য দি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে। ভবিষ্যতে এহেন কাজ পুনরাবৃত্তির হলে ঠিকাদারি লাইসেন্স বাতিল সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ক‌লে জানান তি‌নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ