1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  মা‌টিরাঙ্গায় সড়ক নির্মাণে অনিয়ম,কাজ বন্ধ করলো পিআইও দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার পাইকগাছায় নিহত হাসানের পরিবার,‌স্বজন ও এলাকার নীরহ ব্যক্তিদের জড়িয়ে থানায় পৃথক ২টি মিথ্যা মামলা দায়ের। ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ইভটিজার সন্দেহে আটক তিন যুবক, শাস্তিমূলক ব্যবস্থায় দুই ছাত্রী বহিষ্কার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ সময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন পাখির খাদ্য ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ​

ইভটিজার সন্দেহে আটক তিন যুবক, শাস্তিমূলক ব্যবস্থায় দুই ছাত্রী বহিষ্কার

  • প্রকাশকাল: বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তিন বহিরাগত যুবক ও দুই ছাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার ( ১৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে কয়েকজন বহিরাগত যুবকের সন্দেহজনক উপস্থিতি ও ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তিন বহিরাগতকে আটক করে। তাদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একই ঘটনায় বিদ্যালয়ের দুই ছাত্রী জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে স্কুল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

আটককৃত ইভটিজাররা হলেন-(১) মেহেদী হাসান দুলাল(১৭),পিতা-সোলেমান, গ্রাম -প: চাঁদপুর, (২) আবু ইউছুপ ফাহিম (১৮), পিতা-নূরের জামান, গ্রাম-প: চাঁদপুর (৩) মাসুদুল ইসলাম (১৮), পিতা- সহিদুল ইসলাম, গ্রাম- প: চাঁদপুর এবং বহিষ্কৃত ছাত্রীরা হলেন- (১) মমিতা ইসলাম (১৪),পিতা-মো: ইসমাইল হোসেন, গ্রাম-বিন্নাগুনী( চৌকিদার বাড়ি), ৮ম শ্রেণী,ক- শাখা, রোল নং- ৩৯, (২) সুমাইয়া আক্তার প্রীতি,পিতা- নাজির আহম্মেদ, গ্রাম- বিন্নাগুনী ( হাজী বাড়ি) ৮ম শ্রেণী, খ শাখা, রোল নং-৯০ সর্বথানা-সেনবাগ, জেলা- নোয়াখালী।

ঘটনার পর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন ইকবাল বলেন, “আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের ইভটিজিংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ