1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না। আল্লামা ইমাম হায়াত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, যারা আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল করীম ও ইসলামের কোনো অবমাননার কথা বলে মানুষকে হত্যা করে তারা
আল্লাহতাআলার মহামহিম প্রিয়নবীর দুশমন মোনাফেক ওয়াবি শয়তান। এদের সবকিছুই আল্লাহতাআলা ও তাঁর মহান হাবীব রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবীর নামে ধোকা।
কেউ ঈমানসম্মতভাবে আল্লাহ তাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীকে না চিনলে না বুঝলে তাকে হত্যা নয় জ্ঞান ও ভালোবাসার মাধ্যমে বুঝাতে হয়।
আর ওয়াবি সালাফি মদুদিবাদ তালেবান ইত্যাদি মোনাফেকি দল মূলতঃ নিজেরাই শাণে রেসালাতের দুশমন, ওদের বাতিল আকিদা কথা ও কাজ সবকিছুই শাণে রেসালাতের বিপরীত। এমনকি শাণে রেসালাতে বিদ্বেষমূলক অবমাননা করলেও তাকে খুন করা ইসলামের শিক্ষা নয়, ইসলামের একমাত্র শিক্ষা মিথ্যা ও শত্রুতার জ্ঞান ভিত্তিক আদর্শিক মোকাবিলার মাধ্যমেই সত্যের দুশমনদের ষড়যন্ত্র প্রতিহত করা।

আল্লামা ইমাম হায়াত বলেন, হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না। কথায় কথায় খুন করার কথা বলা ও হত্যাযজ্ঞ ঘটানো প্রাণাধিক প্রিয়নবীর শাণে অবমাননা এবং ইসলামকে কলংকিত ও ধ্বংস করার এক জঘন্য ষড়যন্ত্র।

ধৈর্য সহনশীলতা উদারতা মানবতা জ্ঞানগত আদর্শিক মোকাবিলাই শাণে রেসালাতের মহিমা প্রতিফলিত করে এবং শত্রুদের চক্রান্ত ব্যর্থ করে দেয়।
আবার প্রায় সময় এসব অভিযোগ ভূয়া হয় মিথ্যা হয় কাউকে হত্যার ষড়যন্ত্র হয় এমনকি ইসলামকে কলংকিত করার ষড়যন্ত্র হিসেবেও এসব মিথ্যা অভিযোগ নাটক সাজানো হয় যার অনেক প্রমাণ আছে। অনেক কথা না বুঝে বা ভূল ব্যাখ্যা করেও জনগণক উত্তেজিত করে শত্রুতা চরিতার্থ এমনকি মবসন্ত্রাস হত্যাযজ্ঞ ঘটানোর প্রমাণ আছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, মূর্খদের সস্তা বাহবা পাওয়ার মাধ্যমে নিজেদের অসৎ স্বার্থ হাসিলের এসব মোনাফেকি ফাঁদ ধোকার শিকার না হবার জন্য আমরা সব ঈমানদার ও মানবিক ভাই বোনদের কাছে আবেদন জানাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ