1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

আদালত চত্বরে সাবেক এমপি শম্ভুর ওপর ডিম নিক্ষেপ, জামিন নামঞ্জুর

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বিস্ফোরকদ্রব্য ও ভাঙচুরের মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরে সাবেক খাদ্য উপমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ মে) বরগুনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান মনিরের আদালতে হাজির করার সময় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে শম্ভুকে বরগুনা আদালত প্রাঙ্গণে আনা হলে বাইরে অপেক্ষমাণ বিক্ষুব্ধ একদল ব্যক্তি তার দিকে ডিম ছুড়ে মারেন।

এরপর আদালতে শম্ভুর জামিন আবেদন করা হলে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরগুনা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তিনি কখনও সুষ্ঠু নির্বাচনে জয়ী হননি। একসময় স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেনের কাছে এবং সর্বশেষ আওয়ামী লীগেরই ডামি প্রার্থী টুকুর কাছেও পরাজিত হয়েছেন। তার বিরুদ্ধে ঢাকায় দুটি হত্যা মামলা এবং দুদকের দুর্নীতির মামলাও রয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আখতারুজ্জামান বাহাদুর বলেন, মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভিত্তিহীন। ঘটনার দিন বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে কোনো ভাঙচুর বা নৈরাজ্য হয়নি। আমরা ডিভিশনের আবেদন করেছি এবং আদালত জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। তার সঙ্গে দেখা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ মার্চ বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনায় নৈরাজ্য সৃষ্টির অভিযোগে গত ৩০ এপ্রিল বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম। ওই মামলায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৫৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আদালত চত্বরে সাবেক এমপির ওপর প্রকাশ্যে ডিম ছুড়ে মারার ঘটনায় বরগুনায় রাজনৈতিক উত্তেজনা নতুন করে চাঙা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের এমন আচরণ আইনশৃঙ্খলা ও সম্মানজনক বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে। সাবেক উপমন্ত্রীর জামিন নামঞ্জুর ও তাকে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে বরগুনার রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ