1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক পালিয়ে গেলেও মাদকসহ স্ত্রী আটক হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে আহত সন্তান, অভিযুক্ত শিক্ষককে ছাড়াতে থানায় মা! সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু

ফেনীর ফুলগাজীতে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-ফেনী জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের রাহাতেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিস ফেনী এর নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তথ্য অফিসার এস এম আল আমিন এর সভাপতিত্বে উক্ত নারী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অত্র   বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদা খানম চৌধুরী এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা  এবং প্লাস এনজিও এর নির্বাহী পরিচালক জোহরা আক্তার রুমা। 

আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর চন্দ্র সূত্রধর, মুহা:নুরুল ইসলাম, এবং মুকুন্দ কুমার পাল।

স্বাগত বক্তব্যে সাহেদা খানম চৌধুরী বলেন ” আমাদের সমাজে বর্তমানে মেয়ে শিশুরা অনেক পিছিয়ে আছে। নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে মেয়েদের স্বাবলম্বী হবার কোনো বিকল্প নেই। মেয়েরা শুধু রান্না করার জন্য শিক্ষা গ্রহণ করবে না।”

 জোহরা আক্তার রুমা তাঁর বক্তব্যে বলেন “একজন  নারী  উদ্যোক্তা হিসেবে সমাজে নিজের জায়গা প্রতিষ্ঠা করতে আমাকে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। আমার চলার পথে সহায়ক ভূমিকা রেখেছে আমার পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা। শিক্ষা আমাকে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। প্রতিটি মেয়ের উচিত সঠিকভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সময় সুযোগমতো কারিগরি শিক্ষা গ্রহণ করা”

এস. এম. আল আমিন তাঁর বক্তব্যে বলেন ” বর্তমানে নারীদের শিক্ষার হার বাড়লেও উচ্চ শিক্ষায় তারা অনেক পিছিয়ে রয়েছে।বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে নারীরা পিছিয় আছে। নারীদের পিছিয়ে রেখে দেশ উন্নতি করতে পারবে না। নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা একটি অপরিহার্য উপাদান। উক্ত সমাবেশের সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী জনাব আহসান উল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ