1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি নভেম্বরে পড়বে হালকা শীত ঠাকুরগাঁওয়ে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের বিশাল শোডাউন ও মিছিল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি, আওয়ামী লীগ নেতা ও ডাকাতসহ গ্রেফতার ২৬ জুরাইনে তা’লীমুল উম্মাহ মাদরাসার ৫ শিক্ষার্থীর হিফজ সমাপন ও দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত “নরসিংদীতে স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল ​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে সড়কের প্রতিবন্ধকতা অপসারণ, স্বাভাবিক যান চলাচল বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশকাল: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারে ওজন পরিমাপক যন্ত্রে (ডিজিটাল পাল্লা) বিশেষ কৌশলে রশি বেঁধে ওজনে কারচুপি করার অপরাধে আপেল মাহমুদ নামের এক ইলিশ মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম জেলা শহরের আনন্দ বাজারে এই অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, আনন্দবাজারের মাছের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনার সময় দেখা যায়, ইলিশ বিক্রেতা আপেল মাহমুদ তার নিকট রক্ষিত ওজন পরিমাপক যন্ত্রটিতে অভিনব কায়দায় কারচুপি করছেন।

ওজন পরিমাপক যন্ত্রের ভেতরের মেশিনের সঙ্গে একটি রাবার ও রশি সংযুক্ত করে তার অপরপ্রান্ত গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে রাখা হতো।

পরবর্তীতে মাছ মাপার সময় বিক্রেতা ওই রশি টেনে বা ঢিলে করে ক্রেতাদের অজান্তেই প্রতি কেজিতে শত শত গ্রাম ইলিশ কম দিয়ে প্রতারণা করে আসছিলেন।

অভিযানে বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না বলে মুচলেকা দেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ