সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্যোগে দুর্ভোগ থেকে মুক্তি পেলেন সাধারণ মানুষ
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সড়কে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগ কমেছে।
শনিবার (২৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রামের লক্ষ্মীছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা ফেলে রাখার কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে লক্ষ্মীছড়ি জোন সদর থেকে সেনাবাহিনীর একটি টহল দল ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দলের সঙ্গে কাজ শুরু করে।
পরে যৌথ দলের সদস্যরা সংশ্লিষ্ট সড়কগুলোতে ফেলে রাখা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করেন। এতে সড়কগুলো চলাচলের উপযোগী হয়ে ওঠে এবং যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
সড়কের প্রতিবন্ধকতা অপসারণের ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply