1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে আহত সন্তান, অভিযুক্ত শিক্ষককে ছাড়াতে থানায় মা! সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে আহত সন্তান, অভিযুক্ত শিক্ষককে ছাড়াতে থানায় মা!

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে আহত সন্তান, অভিযুক্ত শিক্ষককে ছাড়াতে থানায় মা!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহকে এক শিক্ষকের নির্মম ও বর্বরভাবে নির্যাতনের ঘটনায় পুরো এলাকায় তীব্র তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একদিকে যখন হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে নির্যাতিত শিশু আব্দুল্লাহ, অন্যদিকে তার পাশে না থেকে অভিযুক্ত শিক্ষককে থানা থেকে ছাড়িয়ে নিতে মায়ের এমন রহস্যজনক ও নজিরবিহীন ভূমিকায় এলাকায় গভীর রহস্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি নবীনগর উপজেলার একটি মাদ্রাসায় কোমলমতি ছাত্র আব্দুল্লাহকে অমানবিক ও পৈশাচিক কায়দায় শারীরিক নির্যাতন করেন সংশ্লিষ্ট এক শিক্ষক।

শিক্ষকের লাঠিপেটা ও নির্যাতনে গুরুতর আহত হয়ে শিশু আব্দুল্লাহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পুরো শরীরে আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে এবং ব্যথায় সে বিছানায় ছটফট করছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনতার মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে আটক করে অবরুদ্ধ করে রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের রোষানল থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে মুমূর্ষু ও আহত সন্তানের চিকিৎসাধীন অবস্থায় পাশে থেকে সান্ত্বনা দেওয়ার কথা থাকলেও, উল্টো অভিযুক্ত শিক্ষককে থানা থেকে ছাড়িয়ে নিতে দৌড়ঝাঁপ শুরু করেন আব্দুল্লাহর মা।

সন্তানের ওপর চলা এমন বর্বর নির্যাতনের বিচার চেয়ে যেখানে মায়ের সোচ্চার হওয়ার কথা ছিল, সেখানে উল্টো শিক্ষকের পক্ষে মায়ের এমন অবস্থান এলাকাবাসীকে চরমভাবে অবাক করেছে।

​এ ঘটনায় সাধারণ মানুষ ও সচেতন মহলে নানা প্রশ্ন ও সন্দেহের জন্ম দিয়েছে। শিশু আব্দুল্লাহর ওপর চালানো এই নিষ্ঠুর নির্যাতনের সঠিক বিচার এবং এই রহস্যজনক ঘটনার পেছনের কারণ উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ