1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

  • প্রকাশকাল: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
“ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফুল্লাহ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহেবুল্লাহ আবু নুর চৌধুরী, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য মো. মাসুদ রানা এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠার পাশাপাশি ভবিষ্যতে নতুন নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ