1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০৫ টি ককটেইল’সহ ০১ জন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারারোপন, বিতরণ ও আলোচনা সভা এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে?

ভ্যান চালকের চোখ উপড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশকাল: রবিবার, ১৮ মে, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারের ত্রিবিদ্যা গ্রামে মো. ছফিউল্লাহ (৪৩) হত্যায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ১৭ মে রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব। রবিবার (১৮ মে) সকালে র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামির নাম মো. রাছেল হোসেন (৩৫)। তিনি দেবিদ্বারের আন্দিরপাড় এলাকার মো. কিরনের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, নিহত ছফিউল্লাহর সাথে গ্রেফতার মো. রাছেল হোসেনের (৩৫) সু-সম্পর্ক ছিল। রাছেল ছফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে রাছেল পাওনা টাকা ফেরত না দিয়ে ছফিউল্লাহকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে। এতে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় সালিশে সমাধানের জন্য প্রস্তাব করা হলে রাছেল টাকা ফেরত দেবে বলে জানায়। একপর্যায়ে গত ৫ মে বিকালে পাওনা টাকা ফেরত দেবে বলে পরের দিন ছফিউল্লাহকে রাছেলের গ্যারেজে যেতে বলে। দুপুর সাড়ে ১২টায় গ্যারেজে গেলে রাছেল গ্যারেজে থাকা শাবল দিয়ে ছফিউল্লাহর মাথা ও বুকে গুরুতর আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে রাছেল ড্রিল মেশিন দিয়ে ছফিউল্লাহর চোখ উপড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় রাছেলের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মো. রাছেল হোসেনের (৩৫) অবস্থান পটুয়াখালী জেলার বাউফল উপজেলা এলাকায় শনাক্ত করা হয়। ১৭ মে রাতে র‌্যাবের অভিযানে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন নগরের হাট এলাকায় অভিযান করে রাছেল হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ