1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

আমতলীতে ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ, নিলামে বিক্রি! 

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে নিষিদ্ধকালিন সময়ে মৎস্য আহরণ ও বিক্রির জন্য গোপনে অন্যাত্র পাচার করার সময় ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ করেন আমতলী উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। পরে উপজেলা প্রশাসন ওই মাছ নিলামে বিক্রি করে।

উপজেলা মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছগুলো চোরাইপথে বাসযোগে তালতলী থেকে আমতলী হয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। 

জব্দকৃত বিভিন্ন প্রজাতির ২৬ মন সামুদ্রিক মাছের মধ্যে থেকে ২২০ কেজি মাছ নিলামে ৭৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। বাকি মাছ আমতলীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার গভীর রাতে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিস গোপন তথ্যের ভিত্তিতে নিষিদ্ধকালিন সময়ে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ আহরণ করে তা একাধিক প্লাস্টিকের বস্তায় ভরে একটি পরিবহন বাসে করে ঢাকায় পাচার করার সময় অভিযান পরিচালনা করে তা জব্দ করেন।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিষিদ্ধকালীন সময়ে  সমুদ্র থেকে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ আহরণ করে তালতলী থেকে ঢাকাগামী মিজান পরিবহনে অবৈধভাবে পাচার হচ্ছে। সাথে সাথে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী ওই পরিবহন বাসটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ সামুদ্রিক মাছ জব্দ করি। জব্দকৃত মাছের মধ্যে ছিলো ইলিশ, সাদা চিংড়ি, লইট্টা, ভুলা, টাইগার। 

পরে আমতলী উপজেলা প্রশাসনের সহযোগিতায় সামুদ্রিক মৎস্য আইনের আওতায় জব্দকৃত মাছগুলো নিলামে তোলা হয়। ২৬ মন মাছের মধ্যে ২২০ কেজি মাছ ৭৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হলেও বাকি সম্ভাব্য মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকার মাছ নিলাম না হওয়ায় তা স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। নিলামে বিক্রি হওয়া মাছের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন, আমতলী মহাসড়ক দিয়ে পরিবহনে করে অবৈধভাবে মাছ পাচারের ট্রানজিট হিসাবে ব্যবহার করতে দেয়া হবেনা। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী টহল ও চেকপোস্ট জোড়দার করা হয়েছে। নিষিদ্ধকালিন সময়ে এই অভিযান অব্যহত থাকবে। এছাড়াও তিনি অবৈধ মাছ পরিবহন ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ