1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়িক গ্রেফতার।

  • প্রকাশকাল: সোমবার, ১৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়িক গ্রেফতার, জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/অংকুর কুমার ভট্টাচার্য্য ও এসআই(নিঃ)/মোঃ সোহেল মিয়া, এএসআই/ শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে ১৯/০৫/২০২৫ তারিখ দিবাগত রাত ০২.৪৫ ঘটিকার সময় গাউছিয়া এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন লাভড়াপাড়া সাকিনস্থ মাদক কারবারি মোঃ ইউসুফ মিয়া (৩০) এর গোয়াল ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে উল্লিখিত অফিসার ও ফোর্স দিবাগত রাত আনুমানিক ০৩.১০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে ৩ জন মাদক কারবারি পালানোর চেষ্টাকালে ১। মোঃ ইউসুফ মিয়া(৩০), পিতা- মুকুল ওরফে মকবুল মিয়া, সাং-
লাভড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় আটক করে। এসময়ে ঘটনাস্থল উপস্থিত মাদক কারবারি ২। মোঃ ইব্রাহিম বাবু(২৮) ও ৩। মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান(২৬) সুকৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ধৃত মাদক কারবারি ১। মোঃ ইউসুফ মিয়া(৩০) তার গোয়াল ঘর হতে নিজ হাতে ১৩ (তের) পুটলা অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার প্রতি পুটলাতে ০৪ (চার) কেজি মোট ওজন (৪*১৩)= ৫২ (বায়ান্ন) কেজি, মোট অবৈধ বাজার মূল্য (৫২*৩০,০০০)=
১৫,৬০,০০০/= (পনের লক্ষ ষাট হাজার) টাকা এবং ৩ টি পাটের তৈরী বস্তার ভিতর রক্ষিত মোট ৫২০ (পাঁচশত বিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, মোট অবৈধ বাজার মূল্য (৩,০০০*৫২০)= ১৫,৬০,০০০/- (পনের লক্ষ ষাট হাজার) টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত অবৈধ গাঁজা এবং ফেন্সিডিল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে সাক্ষীদের সামনে স্বীকার করে যে, পলাতক আসামী ১। মোঃ ইব্রাহিম বাবু(২৮) এবং ২। মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান(২৬) এর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উক্ত ঘটনাস্থল, রূপগঞ্জ থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে । উল্লেখিত ধৃত আসামী ও পলাতক আসামীরা পরস্পরের সহায়তায় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল জ্ঞাতসারে নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(গ)/১৪(গ)/৪১ ধারার অপরাধ করেছে বিধায় তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ