1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

বন্ধুরা, এস এস সি ১৯৯৫ ব্যাচের বন্ধুরা ৩০ বছর পূতি

  • প্রকাশকাল: শনিবার, ১৭ মে, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ স্টাফ রিপোটারঃ
আজ ১৬ মে, শুক্রবার। দিনটি ছিল আমাদের জন্য এক অনন্য দিন — হেমায়েতপুরের লাজ পল্লীতে আয়োজিত এসএসসি ১৯৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। এ আনন্দঘন মিলনমেলাকে প্রাণবন্ত করে তুলেছিল বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও ভালোবাসা। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই তোমাদের প্রত্যেককে, যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছো।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সেইসব বন্ধুদের প্রতি, যারা নেপথ্যে থেকে নিজেদের সময়, শ্রম, মেধা এবং আর্থিক সহায়তার মাধ্যমে এই অনুষ্ঠানের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছো। তোমাদের এই সহযোগিতা ছাড়া এমন একটি আয়োজন সম্ভব হতো না। বন্ধুত্বের যে শক্তি, ভালোবাসার যে টান—তোমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা তা আবার নতুন করে উপলব্ধি করেছি।

আমরা বলবো না যে আয়োজনে কোনো ত্রুটি ছিল না। এমন বড় একটি অনুষ্ঠান আয়োজন করতে গেলে কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে। আয়োজক হিসেবে আমাদের সীমাবদ্ধতা ছিল—তবে আমরা চেষ্টা করেছি আন্তরিকতা দিয়ে সেই ঘাটতি পূরণ করতে। আশা করি তোমরা আমাদের ছোটখাটো ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং ভবিষ্যতের জন্য গঠনমূলক পরামর্শ দিয়ে পাশে থাকবে।

এই ৩০ বছরের পথচলায় আমরা অনেকেই অনেক জায়গায় ছড়িয়ে পড়েছি, অনেক চাওয়া-পাওয়া, ব্যস্ততা—তার মাঝেও এই একদিনের পুনর্মিলন প্রমাণ করেছে, বন্ধুত্ব কখনো পুরনো হয় না, শুধু সময়ের সঙ্গে আরও পরিণত হয়।

চল আমরা এই বন্ধনের উষ্ণতা আগামীতেও ধরে রাখি। একসাথে থাকি, পাশে থাকি।

ভালোবাসা ও শ্রদ্ধা সহ,
মুজাহিদ মাসুম
সদস্য সচিব
৩০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজক কমিটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ