1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা পিতা কর্তৃক মাদকাসক্ত ছেলেকে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটনসহ মূল আসামী গ্রেফতার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আরাফাত রহমান আগেও শিশুকে যৌন হয়রানির অভিযোগ ছিল, এবার ধর্ষণ মামলায় হেলাল মাস্টার পুলিশ হেফাজতে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ খুরশীদ আলম উজ্জ্বলের অভিনন্দন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড়

খাগড়াছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

  • প্রকাশকাল: বুধবার, ১৪ মে, ২০২৫

খাগড়াছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।

১৪মে ২০২৫ (বুধবার) “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” প্রতিপাদ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান- জিরুনা ত্রিপুরা।

প্রধান অতিথি ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান উদ্বোধন করেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, এনএসআই এর যুগ্ম পরিচালক নাছির মোহাম্মদ গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ এবং জেলা পর্যায়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে অতিথিরা প্রকল্প প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। স্টলে প্রদর্শিত হয় বৃষ্টির পানি সংরক্ষণ সহ নানা ধরনের উদ্ভাবনী প্রকল্প, যা বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিককে তুলে ধরে।আগামী ১৬ মে ২০২৫ (শুক্রবার) সকাল দশটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ