1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ। লাকসামে কৃষক কার্ড বিতরণ: প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে প্রান্তিক কৃষকদের একাউন্টে ২৫০০ টাকা হস্তান্তর রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী পানছড়ির দুর্গম পাড়ায় নতুন স্কুল, সৌরপাম্পে ৪৫ পরিবারের পানির সংকট দূর হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার পথশিশুদের অধিকার ও উন্নয়নে কাজ করার আহ্বান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’ কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ

  • প্রকাশকাল: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৫ ফেব্রুয়ারি/২৬

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজনে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী ভীমপুর মাঠে বিশাল সোলার প্যানেল স্থাপন করে আলু ও মাছ চাষ করছে একজন চাষী। সাড়ে ৪’লক্ষাধিক টাকা খরচ করেও সার্বক্ষণিক প্রয়োজন মাফিক বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় ব্যাহত হচ্ছে মাছ চাষের পাশাপাশি অন্যান্য চাষাবাদ। বৈদ্যুতিক লাইনের মাধ্যমে গভীর নলকূপের সাহায্যে পানি সরবরাহের উদ্যোগ নিলেও সীমানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। সেচ লাইসেন্স পেতে সরকারি অফিস ঘুরেও কাজের কাজ হচ্ছে না। মাছ চাষের পাশাপাশি কৃষি ফসল উৎপাদনে গভীর নলকূপ স্থাপন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করেন ভুক্তভোগী এ চাষী।

উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের মেম্বার আলহাজ্ব খলিলুর রহমানের বড় ছেলে আব্দুল বাছেদ মন্ডল মাছ চাষের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শে এবছর প্রায় ১’শ বিঘা জমিতে উন্নতমানের মিউজিকা জাতের বীজ আলু চাষ করেন। রবিবার দুপুরে তার “আরএসবি এগ্রো ফার্ম” সরেজমিন ঘুরে দেখা যায়, বিশাল এলাকা জুড়ে আলুর চাষ করা হয়েছে। পাশেই ১০’বিঘা আয়তনের পুকুরে মাছ চাষ করা হলেও ৪’বিঘার পুকুরে শুধু পোনা মাছ চাষ করা হয়। জমি থেকে আলু গাছ কেটে ফেলে দেওয়া হলেও এখনো মাটির নিচ থেকে আলু তোলা হয়নি। ফার্ম ম্যানেজার মোঃ মুনছুর মিয়া এর কারণ জানান, গাছ কাটার ১০-১৫ দিন পর উঠালে আলুর চামড়া বা খোসা মোটা, পুরো ও শক্ত হয়। যেহেতু আলুগুলো শুধু বীজ করা হবে এমনটি করলে বীজগুলো ভালো থাকবে ও সংরক্ষণ সুবিধা বলেও, জানান তিনি। জমি তৈরি, বীজ বপন, সার কীটনাশক, শ্রমিক, যাবতীয় বাবদ প্রায় ৫০’ লক্ষ্য টাকা খরচ হয় বলেও জানান ম্যানেজার মুনছুর। বিঘা প্রতি (৭০ থেকে ৮০) মণ বীজ আলু পাওয়া যাবে। বাজারে আলুর দাম পেলে ভালো লাভের আশা করছি। মাছ চাষ, আলু চাষ ও আমন-ইরি ধান চাষাবাদে সৌর বিদ্যুৎ দিয়ে প্রয়োজনের তুলনায় অনেক কম পানি সরবরাহ হয়। সুর্যের আলো যতক্ষণ পানি ততক্ষণ এতে ফার্মের অনেক ক্ষতি হচ্ছে।

ফার্মের মালিক বাছেদ মন্ডল বলেন, এত টাকা ব্যয় করেও পর্যাপ্ত পানির অভাবে ফার্মটি করা সম্ভব হচ্ছে না। সৌর বিদ্যুতের মাধ্যমে যেটুকু সম্ভব তা যেন দইয়ের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা মাত্র। সেচ লাইসেন্সের আবেদন করেছি কিন্তু সীমানা জটিলতায় আটকে আছে। আমার ফার্মটি সরেজমিন পরিদর্শন পূর্বক পানির সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, চলতি বছর উপজেলায় ৮’হাজার হেক্টর বিঘা জমিতে বিভিন্ন জাতের আলুর চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিস চাষিদের প্রণোদনা প্রদান ও পরামর্শ দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ