1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী পানছড়ির দুর্গম পাড়ায় নতুন স্কুল, সৌরপাম্পে ৪৫ পরিবারের পানির সংকট দূর হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার পথশিশুদের অধিকার ও উন্নয়নে কাজ করার আহ্বান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’ কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি অনুমোদনঅভিজিৎ দে (নিন্টু) সভাপতি ও প্রলয় কুন্ডু সম্পাদক হামলা-মামলা ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বিএনপি নেতা নুরুল আমিন রাহুল

পথশিশুদের অধিকার ও উন্নয়নে কাজ করার আহ্বান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের

  • প্রকাশকাল: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মো:মুন্না শেখ বিশেষ।। প্রতিনিধি:
পথশিশু দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, পথশিশুরা সমাজেরই অংশ। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। প্রতিটি শিশুর স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা এবং নিজের সম্ভাবনা বিকাশের সুযোগ পাওয়া উচিত।
ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরও বলেন, পথশিশুদের জন্য সহানুভূতি নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ। তাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মূলধারার সমাজে সম্পৃক্ত করা গেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পথশিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, একটি শিশুও যেন অবহেলা ও বঞ্চনার শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
পথশিশু দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই এ দিবস পালনের মূল লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
দিবসটি উপলক্ষে পথশিশুদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে তিনি তাদের উন্নয়ন ও সুরক্ষায় ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ