1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী পানছড়ির দুর্গম পাড়ায় নতুন স্কুল, সৌরপাম্পে ৪৫ পরিবারের পানির সংকট দূর হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার পথশিশুদের অধিকার ও উন্নয়নে কাজ করার আহ্বান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’ কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি অনুমোদনঅভিজিৎ দে (নিন্টু) সভাপতি ও প্রলয় কুন্ডু সম্পাদক হামলা-মামলা ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বিএনপি নেতা নুরুল আমিন রাহুল

ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

  • প্রকাশকাল: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
‘আনন্দে শিখি, শৃঙ্খলায় থাকি, দেশ গড়ার নতুন স্বপ্ন আঁকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী একাদশ জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়।

ক্যাম্পুরির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রফিকুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, স্কাউটসের কার্যক্রম শিক্ষার্থীদের সুন্দর ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করবে।
একই সঙ্গে সততা ও সত্যের পথে থেকে তারা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কমিশনার আখতারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার কমিশনার মো. গোলাম ফেরদৌস এবং ক্যাম্পুরির সদস্য সচিব ও বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রাজিউল ফারুক রোমেল চৌধুরী প্রমুখ।
উদ্বোধন শেষে কাব স্কাউটদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে স্কাউটদের শৃঙ্খলা, দলগত কার্যক্রম ও বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৯০ জন কাব স্কাউট এতে অংশগ্রহণ করছে। আগামী ৪ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহাতাঁবু ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ