1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ। লাকসামে কৃষক কার্ড বিতরণ: প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে প্রান্তিক কৃষকদের একাউন্টে ২৫০০ টাকা হস্তান্তর রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী পানছড়ির দুর্গম পাড়ায় নতুন স্কুল, সৌরপাম্পে ৪৫ পরিবারের পানির সংকট দূর হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার পথশিশুদের অধিকার ও উন্নয়নে কাজ করার আহ্বান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’ কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

লাকসামে কৃষক কার্ড বিতরণ: প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে প্রান্তিক কৃষকদের একাউন্টে ২৫০০ টাকা হস্তান্তর

  • প্রকাশকাল: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

​লাকসাম প্রতিনিধি:
প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন ও সরাসরি আর্থিক সুবিধা পৌঁছানোর লক্ষ্যে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিয়োজিত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদান কর্মসূচির সূচনা করেন। একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এ সুবিধা সম্প্রসারিত করা হয়।
​দেশব্যাপী এই বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে লাকসাম উপজেলা প্রশাসন কর্তৃক একটি ভার্চুয়াল সংযোগ ও কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচীতে স্থানীয় সুবিধাভোগী কৃষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
​প্রাথমিক তথ্যানুযায়ী, উদ্বোধনী দিনে সারা বাংলাদেশে একযোগে প্রায় ১ লাখ ৪৭ জন কৃষকের ব্যাংক একাউন্টে সরাসরি অর্থ পাঠানো হয়েছে। এর মধ্যে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নোয়াপাড়া ব্লকের (ওয়ার্ড নং ১, ২ ও ৩) মোট ১,৫৪৭ জন কৃষক প্রথম পর্যায়ে ২,৫০০ টাকা করে নিজ নিজ ব্যাংক একাউন্টে গ্রহণ করেছেন।
​কৃষি বিভাগ সূত্র জানায়, কান্দিরপাড় ইউনিয়নে এ পর্যন্ত মোট ৩,৬৭৯ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়নের কৃষকদের ডেটা সংগ্রহের কাজ পুরোদমে চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে কৃষক কার্ড প্রদান এবং সরকারি সহযোগিতা সরাসরি তাদের একাউন্টে পৌঁছে দেওয়া হবে।
​স্থানীয় কৃষকরা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি একাউন্টে টাকা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং এই উদ্যোগকে দেশের কৃষি খাতের বিকাশে একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ