নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও পৌর বিএনপি’র সহ-সভাপতি, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খুরশীদ আলম উজ্জ্বল।
এক অভিনন্দন বার্তায় অধ্যক্ষ মোঃ খুরশীদ আলম উজ্জ্বল বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের মতো একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ, দূরদর্শী ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমরা অত্যন্ত আনন্দিত।
এই মহৎ অর্জনের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।” অধ্যক্ষ মোঃ খুরশীদ আলম উজ্জ্বল আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের ভূমিকা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করে তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও তিনি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নিরপেক্ষ নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, আইনের শাসন ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে।
অভিনন্দন বার্তায় অধ্যক্ষ মোঃ খুরশীদ আলম উজ্জ্বল নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে মহান আল্লাহ তায়ালার রহমত ও সার্বিক সহযোগিতা কামনা করে ঠাকুরগাঁওবাসী’র পক্ষ থেকেও তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
Leave a Reply