1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আরাফাত রহমান আগেও শিশুকে যৌন হয়রানির অভিযোগ ছিল, এবার ধর্ষণ মামলায় হেলাল মাস্টার পুলিশ হেফাজতে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ খুরশীদ আলম উজ্জ্বলের অভিনন্দন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ফার্মেসিতে কাজ করে জিপিএ-৫ পাওয়া সেই প্রান্তের পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন!

সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা

  • প্রকাশকাল: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন সেপ্টেম্বর মাসে পাহাড়ি এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পানছড়ি ৩ বিজিবির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
৩ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. শাহ আলম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, আনসার-ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার, ফায়ার ব্রিগেডের স্টেশন কমান্ডার লিটন, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “সেপ্টেম্বরে পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থাকে। সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে হবে। বিজিবি সর্বদা জনগণের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে।”
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তুতি, সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।
সভা শেষে ৩ বিজিবি জোনের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পানছড়ি এলাকার শান্তি-শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ