1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায় বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

আত্রাইয়ে হিসাবরক্ষণ অফিসের আয়োজনে চলছে বিশেষ সেবা কার্যক্রম

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক স্টাফ রিপোটারঃ

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে হিসাবরক্ষণ অফিসে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলছে। এ সেবা কার্যক্রম ১২ থেকে ১৫ মে পর্যন্ত চলমান থাকবে।
জানা যায়, বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করে।

সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপ, ওয়ানস্টপ সার্ভিস,হেল্পডেস্ক, কলসেন্টার, ওয়েবসার্ভিস সম্পর্কে অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ,পুন:স্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে প্রাপ্যতা ও করণীয়, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা এবং করনীয়, ইএফটি সংক্রান্ত, পেনশনারদের তথ্য সংশোধন,

অনলাইনে সামারি বিল দাখিল ও তার ডকুমেন্ট, জিপিএফ হিসাব খোলা ও অগ্রিম গ্রহণ, অনলাইনে টিএ ডিএ, বেতন বিল এবং বিভিন্ন ভাতা প্রাপ্তিতে আইবাস সংক্রান্ত সেবা সমুহের কার্যক্রম চলমান রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, অফিসের অডিটর হামিদুর রহমান কয়েকজন পেনশনারকে সহজে সেবা প্রাপ্তিতে বিভিন্ন বিষয় ও করনীয় সম্পর্কে অবহিত করে তাদের সেবা দিচ্ছেন।

কথা হয় পেনশনার শহিদুল ইসলামের সাথে। তিনি জানান, লাইফভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে তিনি সুফল ভোগ করছেন। সকল পেনশনারদের এ অ্যাপ খুলে সহজেই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানান। এ অফিসে লোকবল সংকট থাকা সত্তেও সেবার মান সন্তোষজনক বলে তিনি জানান।

উপজেলা হিসাবরক্ষন অফিসার ওবাইদুল হক বলেন, দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম (১২-১৫ মে) চলছে। পেনশনারগণের বয়স বিবেচনা করে সরকার লাইফভেরিফিকেশন অ্যাপ চালু করলেও এর সুফল সম্পর্কে খুব বেশি সচেতনতা সৃষ্টি হয়নি।

এবার সেবা কার্যক্রমে এই অ্যাপের ব্যবহার ও সুফল সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেনোনা এর মাধ্যমে পেনশনারগণ বাড়িতে থেকেই লাইফভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। এতেকরে তাদের প্রতি বছর অফিসে আসা-যাওয়ার কষ্ট লাঘব হবে। সেইসাথে অন্যান্য সুযোগ-সুবিধাতো আছেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ