1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক পালিয়ে গেলেও মাদকসহ স্ত্রী আটক হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে আহত সন্তান, অভিযুক্ত শিক্ষককে ছাড়াতে থানায় মা! সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু

সমাবর্তনের আগেই উৎসবমুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক ষটাফ রিপোটারঃ
(চবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামীকাল (১৪ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সমাবর্তনে অংশ নিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এরই মধ্যে ক্যাম্পাসে পৌঁছেছেন।

চবির সবুজ প্রাঙ্গণে গাছে গাছে অপেক্ষারত জারুল, সোনালু, কৃষ্ণচূড়াসহ নানা ফুল। শিক্ষার্থীরা প্রিয় মানুষটির সঙ্গে ছবি তুলছেন, কেউবা পরিবারের সাথে ঘুরে বেড়াচ্ছেন। নৈসর্গিক সৌন্দর্যে ক্যাম্পাস যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

এবারের সমাবর্তনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন চবির সাবেক শিক্ষক,নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁর উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ।

সমাবর্তনে অংশ নিচ্ছেন ২২ হাজার ৫৬০ জন শিক্ষার্থী, যার মধ্যে ২২ জন পিএইচডি এবং ১৭ জন এমফিল ডিগ্রিধারী।

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরি, চাকসু ভবন, ফরেস্ট্রি ও মেরিন সায়েন্স ইনস্টিটিউট, সমাজবিজ্ঞান অনুষদসহ অনেক জায়গায় আনন্দের রঙে ভরে উঠেছে।

২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী রনি বলেন, ‘কাল সমাবর্তন, আমরা আজই চলে এসেছি। অনেকদিন ক্যাম্পাসে আসা হয়নি। প্রাণের ক্যাম্পাস নতুনরূপে সেজেছে।’

চবি প্রক্টর অধ্যাপক তানভীর হায়দার মোহাম্মদ আরিফ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন,’একাধিক সভা শেষে প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং ২৮০০ স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।’

সমাবর্তনের আগের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসাহ ও উচ্ছ্বাসের কোনও কমতি নেই। শিক্ষার্থীরা প্রতীক্ষার প্রহর গুনছেন, আর এই মিলনমেলা চবির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সবাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ