1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে আহত সন্তান, অভিযুক্ত শিক্ষককে ছাড়াতে থানায় মা! সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

কলাপাড়া বাজার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।।

  • প্রকাশকাল: সোমবার, ১২ মে, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় বাজার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় গাজী ফুটবল একাডেমি, চিংগুড়িয়া ৫নং ওয়ার্ড পৌরসভা দলকে ২/১ গোলে হারিয়ে জয়লাভ করেছে। সোমবার(১২ মে) বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, বহুমুখী সামাজিক সংগঠন “স্পন্দন কলাপাড়া”র সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবুল হাসনাত রিমন সিকদারের সভাপতিত্বে এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো.হুমায়ুন কবির, সদস্য সচিব মোশাররফ হোসেন মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কলাপাড়া পৌর ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাকির সিকদার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা বিল্লাল খান কাবুল, সদস্য সচিব আরিফ সিকদার, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক মো.নিজাম উদ্দিন, গণমাধ্যম কর্মী ফরিদ উদ্দিন বিপু, যুবদল নেতা গাজী সুমন, সোহেল সিকদার, রুস্তম আলী, বশির উদ্দিন, দেবাশীষ সিকদার কালা, মনু সিকদার, আপেল মাহমুদ, রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা ঢালী রুহুল আমিন অভি, রেহান উদ্দিন রেহান, নূর এ এলাহি, মৎস্যজীবি দল নেতা ফকরুল আলম, টূর্ণামেন্ট কমিটির সদস্য মো.ফরিদ উদ্দিন, সুমন মল্লিক, মো.রিয়াজ প্রমুখ।

উদ্বোধনী খেলা পরিচালনা করেন সাইফুজ্জামান টুটুল এবং হামিরুল ইসলাম ও কাজী সোহেল। ধারা বর্ননায় ছিলেন এস,আই জহিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মো.আমান উল্লাহ এবং টিংকু রায়।
উদ্বোধনী বক্তব্যে টূর্ণামেন্ট কমিটির আহবায়ক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, সকলের সহযোগিতা পেলে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ পর্যায়ক্রমে সকল ধরনের টূর্ণামেন্ট’র আয়োজন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ