1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায় বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

যুবদল নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ!

  • প্রকাশকাল: সোমবার, ১২ মে, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড কয়লায় এক উপজাতি কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্হানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। রবিবার (১১ মে) বিকেল ৫ টার সময় ইউনিয়ন যুবদলের সদস্য আবুল কাশেম (৩৮) কয়লা মধ্য টিলায় অভিযোগকারী ঐ উপজাতির বাড়িতে ধর্ষণের চেষ্টা করে।
অভিযুক্ত আবুল কাশেম কয়লার ইসলামাবাদ গ্রামের আবদুল কাদেরের পুত্র। এ বিষয়ে ভিকটিমের মা রত্না বালা ত্রিপুরা জোরারগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
এজাহারে তিনি উল্লেখ করেন, আমি লেবু তোলার কাজে বাইরে থাকার সুবাদে অভিযুক্ত ব্যক্তি আমার বাড়িতে পানি খাওয়ার নাম দিয়ে ঘরে ঢুকে। আমার মেয়ে পানি দিতে এলে ঐ ব্যক্তি আমার মেয়ের উপর ঝাপিয়ে পড়ে। টানাহেঁচড়া করে কাপড় ছিঁড়ে ফেলে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ব্যক্তি পালিয়ে যায়।
ভিকটিমের বাবা পঞ্চরায় ত্রিপুরা বলেন, এই লম্পট আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আমি স্থানীয়দের জানালে তারা আইনের আশ্রয় নিতে বলে। আমি এই ধর্ষকের শাস্তির দাবি জানাই।
অভিযুক্ত আবুল কাশেমের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি পঞ্চরায় ত্রিপুরার কাছে ৫ হাজার টাকা পাই। সে টাকা চাইতে বাড়িতে যাওয়ায় তারা আমাকে নিয়ে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। প্রায় সময় ঐ পরিবার আমার থেকে টাকা ধার নেয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা করেছে পরিবার। শীঘ্রই আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত যুবদল নেতার টাকা ধার নেওয়ার অভিযোগ কাল্পনিক ও মিথ্যা বলে উল্লেখ করে পঞ্চরায় ত্রিপুরা বলেন, অভিযোগ থেকে রেহাই পেতে এখন অভিযুক্ত আবুল কাশেম মিথ্যার আশ্রয় নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ