1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায় বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায়

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায়

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটায় জাতীয় পার্টি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মোঃ আতাউর রহমান বাবলু, তার স্ত্রী মোছাঃ শাবানা বেগম ও মোঃ আব্দুল মজিদ সরকার। একই সঙ্গে তারা বিএনপির প্রাথমিক সদস্য ফরম ও সদস্য সংগ্রহের রশিদ গ্রহণ করেন।

সোমবার (২৪ আগস্ট) সাঘাটা উপজেলার ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়নের ৩ নম্বর ব্লক বিএনপির সদস্য সংগ্রহ ও দলীয় কার্যক্রমের অংশ হিসেবে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সেলিম আহমেদ তুলিপের হাত ধরে তারা বিএনপির প্রাথমিক সদস্য ফরম ও রশিদ সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সেলিম আহমেদ তুলিপ, ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শেখ, ৩ নম্বর ব্লক বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান প্রধানসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যোগদানকারীরা বিএনপির নীতি, আদর্শ ও দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নবাগত সদস্যদের স্বাগত জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে। নিয়মিত সদস্য সংগ্রহ ও নতুন সদস্যদের সম্পৃক্ত করার মাধ্যমে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে নবাগত সদস্যদের হাতে বিএনপির সদস্য সংগ্রহের রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ