1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায় বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ।।

  • প্রকাশকাল: রবিবার, ১১ মে, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পয়নিষ্কাশনের একমাত্র মাধ্যম চিংগুড়িয়া জ্বীন খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ওই খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।পর্যায়ক্রমে খাল দখল করে তোলা সকল স্থাপনা অপসারণ করা হবে বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।এর আগে পরিবেশ কর্মীসহ কলাপাড়া পৌরসভার সচেতন নাগরিকরা খালের পানির প্রবাহ সচল রাখতে বর্জ্য অপসারণের পাশাপাশি দখল-দূষণ বন্ধে সামাজিক আন্দোলন করে আসছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, পৌর শহরের জন্য অতি গুরুত্বপূর্ণ এ খালটির পানি প্রবাহ সচল রাখতে উচ্ছেদের উদ্যোগ গ্রহন করা হয়েছে। অবৈধ দখলদারদের নোটিশের মাধ্যমে অগেই অবহিত করা হয়েছে। দীর্ঘ ৪ কিলোমিটার এ খালের সকল অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম চালমান থাকবে। তিনি আরও জানান, কলাপাড়ায় খালের উপর থাকা সকল অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রথম দিনে খালের মধ্যে থাকা সাতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।দখল হওয়া খালে পানি প্রবাহ নিশ্চিত করতে এখন থেকে প্রতিদিনই অভিযান চলবে।
এদিকে উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা বলেন, তারা জায়গা কিনে এখানে ঘর তুলেছেন। তাদের জায়গার কাগজপত্র রয়েছে। কিন্তু প্রশাসন তাদের কাগজপত্র না দেখেই উচ্ছেদ করেছে জোর করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ