1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায় বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার।।

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর করার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ মে) জেলা যুবদলের উপ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত সোমবার (৫ মে) মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেল ব্লু বার্ড-এ একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ ওঠে যুবদল নেতার বিরুদ্ধে। হোটেল কক্ষে তালাবদ্ধ হয়ে পর্যটক তুহিন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। পরের দিন সকালে পুলিশ পর্যটক তুহিনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তুহিন বাদী হয়ে মহিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এঘটনার সাথে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ বেলাল হোসেন জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়ে বহিষ্কার করেন পটুয়াখালী জেলা যুবদলের নেতারা।
এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে আমরা বদ্ধপরিকর। যুবদলে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। কেউ দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ