1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক জাতীয় পার্টির ৩ সদস্যের বিএনপিতে যোগদান, সাঘাটায় বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

  • প্রকাশকাল: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মকবুল হোসেন,স্টাফ রিপোটার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মাঝে এক দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্যের অফিস কক্ষে ২৪ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে স্বাক্ষর করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক, ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টারর সেন্টার সেক্রেটারি ড. জিহাদ সিরাজ চৌধুরী। সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন পরিবহন প্রশাসক ও সংগীত বিভাগের প্রফেসর ড. আহমেদ শাকিল হাশমী।

চুক্তি স্বাক্ষরকালে ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) উপস্থিত ছিলেন।

এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান দুইটির মধ্যে আন্তঃ সম্পর্ক জোরালোরালো হলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একাডেমিক বিনিময়, ইন্টার্ণশীপ, প্রশিক্ষণ গ্রহণ, শিক্ষার্থী বিনিময়, গেস্ট লেকচার, পরিদর্শন সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

চুক্তি স্বাক্ষর শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কপি গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের কপি গ্রহণ করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক, ইউনুস সোশ্যাল বিসনেস সেন্টারের সেন্টার সেক্রেটারি ড. জিহাদ সিরাজ চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ