1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জিরা আমদানি

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

জসীম উদ্দীন..
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জিরা আমদানি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি হচ্ছে। তিন দিন আগে ভারতের ত্রিপুরা থেকে বন্দরে ৬ টন জিরা প্রবেশ করলেও মঙ্গলবার পর্যন্ত খালাস হয়নি।

নববর্ষের বন্ধ ও কাস্টমসের ছাড়পত্র জটিলতায় বন্দরে আটকা পড়েছে জিরাবাহী গাড়ি।
স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, এসএম ওলি অ্যান্ড সন্স নামে ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি সাড়ে তিন ডলারে ৬ মেট্রিক টন জিরা আমদানি করেছে। আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এ জিরা আমদানির সিএন্ডএফ এজেন্টের দায়িত্বে রয়েছে।

মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, গত রোববার জিরা আমদানি হয়েছে কিন্তু মঙ্গলবার পর্যন্ত বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এই মালের ছাড়পত্র দেয়নি
আখাউড়া কাস্টমস সুপারিন্টেনডেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার নববর্ষের ছুটি ও মঙ্গলবার কাস্টমসের এসি সরকারি কাজে বাইরে থাকায় ওই আমদানি মালের পরীক্ষা-নিরীক্ষা হয়নি। বুধবার পরীক্ষা-নিরীক্ষা শেষে জিরা খালাস হবে বলে তিনি জানান।
আখাউড়া বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, চলতি বছর আরও কয়েকবার জিরা আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। ঈদুল আজহা উপলক্ষে এবার নিয়মিত জিরা আমদানির সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ