1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

লাকসামে সপ্তাহব্যাপী বৈশাখী ও লোকজ মেলা উদ্বোধন

  • প্রকাশকাল: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সারিয়া চৌধুরী, লাকসামঃ

কুমিল্লার লাকসামে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী বৈশাখী ও লোকজ মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার হামিদ মেলার শুভ উদ্বোধন করে।

এসময় উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে লাকসামের নারী উদ্যোক্তাদের ৬টি স্টল, যেখানে হাতে তৈরি পোশাক, গহনা ও মুখরোচক খাবার শোভা পাচ্ছে। এর পাশে আছে শিশুদের খেলার জন্য বিভিন্ন রাইড। রাইডে চড়ে শিশু-কিশোররা হৈ-হুল্লোড় করে আনন্দ উপভোগ করছে। মেলায় গহনা, ব্যাগ, ক্যাপ, খেলনা, খাবার হোটেল, ফুচকা-চটপটির দোকান, হারবাল দোকান, মাটির তৈরি তৈজসপত্রসহ হরেক রকমের দোকান বসেছে। নগর এলাকার এ মেলা ঘিরে সকলের মধ্যে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। লাকসাম উপজেলা প্রশাসন বৈশাখী ও লোকজ মেলার আয়োজন করায় দর্শনার্থীরা খুবই খুশি।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার হামিদ জানান, লাকসাম উপজেলা চত্বরে সপ্তাহব্যাপী বৈশাখী ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্টলগুলোতে গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃৃতি ফুটিয়ে তোলা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র স্টলগুলোতে স্থান পেয়েছে। মেলাটি সফলের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ