1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার শতাধিক ওলামায়ে কেরাম, আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে আনন্দঘন নৌকা ভ্রমণ ও মিলনমেলার আয়োজন করেছে ফ্রেশ বাজার লিমিটেড। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল-এর উদ্যোগে আয়োজিত এ নৌকা ভ্রমণে অংশ নেন প্রায় শতাধিক আলেম-ওলামা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে নৌকা ভ্রমণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নৌকায় ওঠার পর থেকেই অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি চলে আনন্দ-আড্ডা, খেলাধুলা, আলোচনা ও পারস্পরিক মতবিনিময়।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন খেলাধুলা ও আনন্দঘন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পুরো আয়োজনজুড়ে ওলামায়ে কেরামদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নৌকা ভ্রমণের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের ব্যস্ততার বাইরে একসঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

আয়োজক ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল বলেন, “ওলামায়ে কেরাম আমাদের সমাজের অত্যন্ত সম্মানিত ও গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক মতবিনিময় এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে। ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এমন সুন্দর ও ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নৌকা ভ্রমণ শেষে আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। পুরো আয়োজনটি পরিণত হয় ওলামায়ে কেরামদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

আয়োজকরা জানান, সুন্দর ও সুশৃঙ্খলভাবে নৌকা ভ্রমণ, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও মিলনমেলা সম্পন্ন হওয়ায় তারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছেন। একই সঙ্গে এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ