1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস উৎসবমুখর পরিবেশে প্রিয়ন্ত ও প্রান্তিকের ১০ম বর্ষপুর্তি উদযাপিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষেঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক!

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক!

সাধন সাহা জয়
​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ায় বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে বিশ হাজার টাকাসহ হাতেনাতে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে গরুর বাজার চলাকালীন ভিড়ের মধ্যে এক ব্যক্তি পকেট বা নির্দিষ্ট স্থান থেকে কৌশলে বিশ হাজার টাকা চুরি করার চেষ্টা করেন।

এ সময় বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা চরম সতর্কতার সাথে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তার কাছে থাকা চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়।

​দিনের আলোতে ভরা বাজারে এ ধরনের চুরির ঘটনায় উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সাময়িকভাবে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে উপস্থিত সচেতন ও সাধারণ মানুষের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

​পরবর্তীতে হাতেনাতে ধরা পড়া ওই চোরকে স্থানীয়দের সহায়তায় উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপ্পর্দ করার প্রক্রিয়া চলছে।

বাজারের নিরাপত্তা জোরদার করতে এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ইজারাদার ও পুলিশ প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ