1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি

  • প্রকাশকাল: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি

মোঃ মোবারক হোসেন নাদিিম
স্টাফ রিপোর্টার,

নরসিংদীর পুলিশের বিশেষ এই অভিযানের ফলাফল সংক্রান্তে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

নরসিংদী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই যৌথ ও সমন্বিত অভিযানে গ্রেফতার ও আটক করা হয়েছে ২৩৭ জন আসামিকে। উদ্ধার করা হয়েছে ০১টি বিদেশি রিভলভার, ০১টি এলজি, তাজা গুলি, ৮ হাজারের অধিক ইয়াবা, ২৪৯.৩ কেজি গাঁজা, ৪৯ বোতল ফেন্সিডিল, ৮ বোতল Eskuf কফ সিরাপ, ৬ বোতল বিদেশী মদ, ১ কোটি ১০ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় মালামাল, ০১টি প্রাইভেটকার, ০১টি কাভার্ড ভ্যান, ০১টি নোয়া মাইক্রো, ০১টি চোরাই অটোরিক্সা। ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযানে ৩৫ টি চোরাই মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া, ওয়ারেন্ট নিষ্পত্তি হয়েছে ৩০৫টি।

১. অস্ত্র ও গোলাবারুদ:
অভিযানে ১টি বিদেশি পিস্তল (Made in USA), ১টি দেশীয় তৈরি এলজি, ১২ রাউন্ড তাজা গুলি/কার্তুজ এবং বিভিন্ন দেশীয় ধারালো ও আঘাতকারী অস্ত্র (২১টি টেটা, ৭ টি চাপাতি, ২০ টি ছুরি, ৯ টি রামদা, ১টি কুড়াল, ১টি হাতুড়ি, ৫টি চাকু) উদ্ধার করা হয়।

২. মাদকদ্রব্য:
বিপুল পরিমাণ মাদকের চালানের মধ্যে রয়েছে ৮,৬৩৩ পিস ইয়াবা, ২৪৯.৩৫ কেজি গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল, ৮ বোতল ESKUF কাফ সিরাপ ও ৬ বোতল বিদেশি মদ।

৩. চোরাচালান ও চোরাই মালামাল উদ্ধার:
ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১,১০,৩৭,১০০/- টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, সাবান, তেল, ফেসওয়াশ, ক্রিম ও সিগারেটসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

৪. যানবাহন ও অন্যান্য আলামত: অভিযানকালে ১টি প্রাইভেটকার, ১টি কভার্ড ভ্যান, ০১টি নোয়া মাইক্রো, ১টি মোটরসাইকেল, ১টি চোরাই অটোরিকশা, ২ সেট বুলেটপ্রুফ জ্যাকেট, ১টি ঢাল, ১টি হেলমেট এবং আনুমানিক ২০০টি মার্বেল উদ্ধার ও জব্দ করা হয়েছে।

রায়পুরায় নৌ-অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার:
উত্তর বাখরনগর, চর আড়ালিয়া, আমিরগঞ্জ ও মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলে যৌথ নৌ-অভিযান চালিয়ে ২২৪ কেজি গাঁজা, বিদেশি পিস্তল, এলজি, গুলি/কার্তুজ, বুলেটপ্রুফ জ্যাকেট ও দেশীয় অস্ত্রসহ একাধিক মালামাল উদ্ধার এবং মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান:
শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ১,১০,৩৭,১০০/- টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ এবং চালককে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী। এছাড়া পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

২৪ ঘন্টায় চাঞ্চল্যকর হত্যা রহস্য উদঘাটন:
মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে ঘটে যাওয়া যুবক হত্যা ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত—নিহতের পিতা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক বিভাগ ও বিশেষ চেকপোস্ট
জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনায় ১,৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। অভিযানকালে ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৩০১টি যানবাহন সংক্রান্ত মামলা দায়ের করে ৯,২৬,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধের সাথে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি, অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ