1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদকে অতীতের মতো ‘বিএনপি পরিষদ’ বানিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার জেলা পরিষদে শুধুমাত্র বিএনপির লোকজনকে দিয়ে পরিষদ গঠন করা হয়েছে। এটাকে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ না বলে বিএনপি জেলা পরিষদ বলা যেতে পারে।”

তিনি আরও বলেন, স্থানীয় মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে—টাকার বিনিময়ে জেলা পরিষদের সদস্য পদে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ‘দলীয়করণের রাজনীতির’ সমালোচনা করে সারজিস আলম বলেন, “বিএনপির দলীয়করণের এই রাজনীতির ধিক্কার ও প্রতিবাদ জানাই।”

পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে ঐক্য ও বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ঐক্য, কিন্তু একরূপতা নয়; বৈচিত্র্য, কিন্তু বিভাজন নয়; অধিকার, কিন্তু বৈরিতা নয়।”

সভায় খাগড়াছড়ি জেলা এনসিপির আহ্বায়ক নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ