1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়, সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটপ্রধানদের অংশগ্রহণে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভাআজ ২৫আগস্ট মঙ্গলবার সকাল ১০,৩০ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ।

সভাপতির বক্তব্যে ডিআইজি রেঞ্জের ক্রাইম এগেন্সট প্রপার্টি, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার স্পেসে অনলাইন জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সার্কেল অফিসারদের থানাগুলোতে আগত সেবা প্রার্থীদের সমস্যা সমাধানের পাশাপাশি সুন্দর ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে মর্মে নির্দেশনা দেন। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সেক্ষেত্রে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ পারস্পরিক সমন্বয় করে দায়িত্ব পালন করবে। দেশের অর্থনৈতিক এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যহত রাখতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দেশের স্বার্থে সকলকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেন।

এসময় অভিন্ন মানদন্ডের আলোকে জুলাই ২০২৬ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, শেরপুর, এ কে এম জহিরুল ইসলাম; শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দূর্গাপুর সার্কেল,নেত্রকোণা, অতিরিক্ত পুলিশ সুপার, সাব্বির হাসান; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – খন্দকার শাকের আহমেদ ,পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, দূর্গাপুর থানা,নেত্রকোণা; শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- রাজন চন্দ্র পাল,কোতোয়ালী মডেল থানা,ময়মনসিংহ; শ্রেষ্ঠ এসআই- খায়রুজ্জামান, এসআই (নিঃ), জামালপুর সদর থানা,জামালপুর; শ্রেষ্ঠ এএসআই – মো: তানিমুল ইসলাম, এএসআই (নিঃ), ফুলপুর থানা, ময়মনসিংহ কে পুরস্কার প্রদান করেন। এছাড়াও রিপন চন্দ্র সরকার, এসআই(নি:), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; দীপক চন্দ্র পাল, এসআই(নি:), ইসলামপুর থানা, জামালপুরদেরকে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতার করে ফৌ: কা: আইনে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য এবং সুকান্ত দেবনাথ, এএসআই(নি:), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহকে ৪৭ টি ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি ।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি, (প্রশাসন ও অর্থ) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ; মুহাম্মদ মাহাবুবুর রহমান, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) র‍্যাব-১৪, ময়মনসিংহ; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], রাশিদা বেগম পিপিএম; কম্যান্ডেন্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], মো: মিলন মাহমুদ, বিপিএম- বার; পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ সালা্হউদ্দিন তালুকদার; পুলিশ সুপার, নেত্রকোনা, মো: তরিকুল ইসলাম ; মোঃ আনছার উদ্দিন, পুলিশ সুপার, (ইন্ড্রাসট্রিয়াল পুলিশ-৫), ময়মনসিংহ; পুলিশ সুপার, জামালপুর, মোছা: ফারহানা ইয়াসমিন; পুলিশ সুপার, শেরপুর, এ, কে, এম, জহিরুল ইসলাম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান; কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ, সোমা হাপাং; কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা, কানাই লাল সরকার; কমান্ডেন্ট (ভারপ্রাপ্ত) (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল; সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, মো: পারভেজ আলম; সিআইডি ময়মনসিংহ,পিবিআই ময়মনসিংহ ও এটিইউ ময়মনসিংহের পুলিশ পরিদর্শকগন সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
জেলা পুলিশ ময়মনসিংহ District Police Netrokona District Police Jamalpur District Police Sherpur – জেলা পুলিশ, শেরপুর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ