1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস উৎসবমুখর পরিবেশে প্রিয়ন্ত ও প্রান্তিকের ১০ম বর্ষপুর্তি উদযাপিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষেঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ

  • প্রকাশকাল: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ

মোহাম্মদ হোসাইন,
টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে বিদেশি রাইফেল, দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। একই সঙ্গে সাবরাং এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়—টেকনাফ থানার দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলাবারুদ এবং এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং কন্টিনজেন্টের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।
এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ