আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পানছড়ি জিরো পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়। আহলে সুন্নাহ ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলার সদস্য মো. ইউসুফ আলীর নেতৃত্বে র্যালিটি পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পানছড়ির প্রধান সড়কগুলো।
র্যালিতে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানান। তাঁর দেখানো শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও নৈতিকতার পথে সমাজকে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন।
Leave a Reply