1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

দৈনিক জীবনকথা পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দুদু ও সাবেক নির্বাহী সম্পাদক মাহতাবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনা থেকে প্রকাশিত দৈনিক জীবনকথা পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম, বাংলাদেশ টেলিভিশন, দিগন্ত টেলিভিশন ও বার্তা সংস্থা ইউএনবির সাবেক প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আব্দুল মজিদ দুদু ও জীবনকথার নির্বাহী সম্পাদক মাহতাব উদ্দিনের স্মরণসভার আয়োজন করা হয়েছে ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায় ক্যাফে পাবনা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আবদুল মজিদ দুদুর বাড়ি সদর উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া আঞ্চলিক সংবাদ সংস্থা পিপ’র সম্পাদক এবং পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ছিলেন। পাবনার বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে তিনি সদা হাস্যোজ্জল ও প্রিয়ভাজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

পাবনা পদ্মা কলেজের অধ্যাপক আব্দুল গাফ্ফার খানের সভাপতিত্বে ও দৈনিক জীবনকথা পত্রিকার সম্পাদক আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

তিনি বলেন, আব্দুল মজিদ দুদু ও মাহতার উদ্দিন ছিলেন, অনুসন্ধানী, সৎ ও সাহসী সাংবাদিক। তাদের লেখনির মাধ্যমে জেলায় অনেক কিছু পরিবর্তন ও উন্নয়ন হয়েছিল। তাদের ভাল আচার আচরণের মাধ্যমেই মানুষের মনিকোঠায় চীরদিন বেঁচে থাকবেন। এদের মত কীর্তিমান সাংবাদিকের এখন বড়ই অভাব। পেশাদারিত্ব এবং মানুষের কল্যাণে তাঁরা সাংবাদিকতাকে নিয়োজিত ছিলেন। অত্যন্ত সহজ সরল জীবনযাপন করে গেছেন। অন্যায়ের সঙ্গে কোনদিন আপস করেনি। পাবনার ময়দানে এদের মত সাংবাদিক দরকার। যাতে তারা ময়দান থেকে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনতে পারেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জীবনকথা পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল লতিফ, জীবন কথা পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সদস্য আবিদ হাসান দুলাল, মরহুম আব্দুল মজিদ দুদুর ফুফাতো ভাই পদ্মা কলেজের অধ্যাপক এসএম সোহেল, ইসলামীয় কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, মরহুম মাহতাব উদ্দিনের ভাই মখলেছুর রহমান, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক নয়াদিগন্ত, ইউএনবির জেলা প্রতিনিধি এসএম আলাউদ্দিন, দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহবুব আলম, স্বতকন্ঠের সম্পাদক নূর উদ্দিন শফি কাজল, , দেশ টেলিভিশনের ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি শামসুল আলম, ঢাকা পোস্টের প্রতিনিধি রাকিব হাসনাত, দৈনিক জীবনকথার স্টাফ রিপোর্টার মোঃ নুরুন্নবী, সাংবাদিক ওহিদুল ইসলাম সোহেল প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন এসএ টেলিভিশনের পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন, দৈনিক জীবনকথার প্রতিষ্ঠাকালীন সম্পাদক মাওলানা আব্দুর রউফ আনছারী। এছাড়াও মরহুমদের পরিবারের সদস্য ও পাবনায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ