1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

ভাঙ্গায় মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

  • প্রকাশকাল: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় নিজের মেয়েকে (১৭) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার রাতে তাকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামে ঘটনাটি ঘটেছে। আজসোমবার সকালে এ ঘটনায় লম্পট পিতা মোস্তফা মোল্লার(৪৫)নামে ধর্ষণ মামলা হয়েছে।

লম্পট মোস্তফা পার্শ্ববর্তী সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত্যু খালেক মোল্লার ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রি।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ বছর আগে বড়পাল্লা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন, প্রথম স্ত্রীর দুটি সন্তান রয়েছে, দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে ও দুই মেয়ে তার। স্ত্রীর দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার সুযোগে শিশু অবস্থায় নজর দেয় নিজ মেয়ের প্রতি। মেয়ের বয়স বর্তমানে ১৬ বছর। প্রায় ৩-৪ বছর ধরে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তখন তারা লম্পট মোস্তফাকে সামাজিকভাবে বুঝানোর অনেক চেষ্টা করে। তারপরেও পষুত্ব আচরণ যায়নি।

বিগত দুই বছর হয় বিষয়টি মেয়ের মা তার ভাইদেরকে(মেয়ের মামাকে) জানায়। তার ভাইয়েরা তখন লম্পট মোস্তফাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। মাঝে মধ্যে হাতে পায়ে ধরে আর করবে না বলে বাড়ি ফিরে আসে। সুযোগ পেলেই আবারও ধর্ষণ করে পালিয়ে যায়। কিছুদিন পর গতকাল রবিবার লম্পট মোস্তফা বাড়ি ফিরে আসলে তাকে আটকিয়ে পুলিশকে খবর দেয়।

ভাঙ্গা থানা পুলিশ সত্যতা পেয়ে রাতেই ধর্ষক মোস্তফাকে ধরে এনে মামলা নিয়ে আজ কোর্টে প্রেরণ করেন। মামলা বাদী হয়েছেন মেয়ের মামা বাবুল।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, কয়েক বছর ধরে জন্মদাতা লম্পট পিতা মোস্তফা তার স্ত্রীর অন্ধত্বের সুযোগে আপন মেয়েকে ধর্ষণ করে বলে মেয়ে ও তার পরিবার জানিয়েছে। সত্যতা পাওয়ায় মেয়ের মামা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছে। মেয়েকে মেডিকেল টেস্টে জন্য ফরিদপুরে এবং ধর্ষক বাবা মোস্তফাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ